আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 25, 2026, 7:42 pm || প্রকাশের তারিখ: April 1, 2020, 10:49 pm
সেনাবাহিনী বৃহস্পতিবার থেকে কঠোর অবস্থানে যাচ্ছে 
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। বাংলাদেশ জুড়ে সামাজিক দূরত্ব নিশ্চিত ও বিদেশফেরতদের কোয়ারেন্টিনে রাখতে বৃহস্পতিবার (২ এপ্রিল) থেকে কঠোর অবস্থানে যাচ্ছে সেনাবাহিনী। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে জানানো হয়, বৃহস্পতিবার থেকে সেনাবাহিনী দেশের সকল স্থানে সামাজিক দূরুত্ব বজায় রাখা এবং হোম কোয়ারেন্টিনের বিষয়টি কঠোরভাবে নিশ্চিত করবে।

সরকারের দেয়া নির্দেশাবলী অমান্য কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যান্য দিনের মতো বুধবারও সারাদেশে সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা করোনাভাইরাস প্রতিরোধে সিভিল প্রশাসনকে সহায়তা করেছে এবং সচেতনতা তৈরিতে প্রচারণা চালিয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম