আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 25, 2026, 7:43 pm || প্রকাশের তারিখ: April 2, 2020, 11:46 am
সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান আর নেই
ঢাকা।। সাবেক ভূমিমন্ত্রী, পাবনা-৪ আসনের (ঈশ্বরদী-আটঘরিয়া) সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা ও ভাষাসৈনিক শামসুর রহমান শরীফ ডিলু আর নেই। (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা ইউনাইটেড হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

শামসুর রহমান শরীফ বেশ কিছুদিন ধরে ওই হাসপাতালের আইসিইউতে ছিলেন। তিনি ক্যান্সার, কিডনিসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৫ মেয়ে রেখে গেছেন।শামসুর রহমান শরীফ ডিলু পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও পরপর পাঁচবারেরর নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।

উল্লেখ্য, শামসুর রহমান শরীফ ১৯৪০ সালের ১০ মার্চ পাবনা জেলার সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চর শানিরদিয়াঢ় গ্রামের মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম লুৎফর রহমান এবং মাতার নাম জোবেদা খাতুন। তার পৈতৃক নিবাস ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের লক্ষ্মীকুন্ডা গ্রামে। তার শৈশব-কৈশোর কাটে লক্ষ্মীকুন্ডায় ও পাবনা সদরে। শামসুর রহমান শরীফ লক্ষীকুন্ডা ফ্রি প্রাইমারি স্কুল ও পাকুড়িয়া মিডল ইংলিশ স্কুলে লেখাপড়া শেষ করে পাবনা জেলা স্কুলে ভর্তি হন। পাবনা জেলা স্কুল থেকে ১৯৫৭ সালে ম্যাট্রিক পাস করেন। এরপর পাবনা এ্যাডওয়ার্ড কলেজ থেকে ১৯৬০ সালে ইন্টারমিডিয়েট এবং ১৯৬২ সনে গ্রাজুয়েশন সম্পন্ন করেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম