আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 8, 2026, 7:10 pm || প্রকাশের তারিখ: April 2, 2020, 1:00 pm
করোনা: সাভারে প্রস্তুত রাখা হয়েছে ৬ টি কবরস্থান ও দুটি অ্যাম্বুলেন্স
ঢাকা।। মহামারী আকার ধারন করেছে করোনাভাইরাস (কোভিড-১৯)। আতঙ্কে দিন কাটছে পুরো বিশ্বের । এ অবস্থায় করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু হলে তার লাশ দাফন কিংবা মৃতদেহ সমাধি করার ক্ষেত্রে সৃস্টি হয় জটিলতা। আর এ জটিলতা দূর করতে সাভার উপজেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘ম্যান ফর ম্যান’ উদ্যোগে প্রস্তুত করা হয়েছে ৬ টি কবরস্থানের, দুটি অ্যাম্বুলেন্স , মৃত ব্যক্তির গোসল , জানাজা ও দাফনের ব্যবস্থার।

সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব জানান, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তৃপক্ষের কাছে দুটি এ্যাম্বুলেন্সের চাবি বুধবার হস্তান্তর করা হয়েছে। ওইসব এ্যাম্বুলেন্স করোনা রোগী বা করোনা হয়েছে এমন সন্দিগ্ধ রোগীদের বহন করবে। এছাড়া করোনায় কারো মৃত্যু হলে দাফনের জন্য ৬টি কবরস্থান নিশ্চিত করা হয়েছে।

এরমধ্যে সাভার পৌর এলাকার তালবাগ কবরস্থান, পাথালিয়ার দুটি, আশুলিয়ার একটি, তেঁতুলঝোড়ার একটি ও সাভার সদর ইউনিয়নের একটি কবরস্থান রয়েছে। রাজীব জানান, সাভার উপজেলা পরিষদ থেকে করোনা ভাইরাসে বাড়তি প্রস্তুতির জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইলাখ টাকা বরাদ্ধ দেয়া হয়েছে। মৃত ব্যক্তির গোসল, জানাজা ও দাফনের জন্য সেচ্ছাসেবী সংগঠন ‘ম্যান ফর ম্যান’ প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, হ্যান্ড মাস্ক ও গ্লাভস কেনার জন্য সরকারীভাবে নতুন করে ৯১ হাজার টাকা বরাদ্ধ এসেছে। এ পর্যন্ত সাভারে বরাদ্ধ এসেছে ৩০ টন চাল। সব ইউপি চেয়ারম্যানকে এশিয়া উন্নয়ন ব্যাংক (এডিবি) এর উন্নয়ন তহবিল থেকে সরকারী বরাদ্ধ দেয়া ছাড়াও তারা নিজ উদ্যোগে ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছেন। এছাড়া ব্যক্তি পর্যায়ে চলছে ত্রাণ কার্যক্রম। তবুও লোকজনকে বাড়ির বাইরে বের না হতে অনুরোধ জানান তিনি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম