আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 14, 2026, 9:44 am || প্রকাশের তারিখ: April 2, 2020, 1:08 pm
যুক্তরাষ্ট্রে একদিনে মৃত্যু ১০৪৯ জনের
ঢাকা।। নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় অনেক আগেই চীনকে ছাড়িয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্র। এবার মৃত্যু সংখ্যাতেও বহুদূর এগিয়ে গেল তাঁরা। বুধবার ( ০১ এপ্রিল)  দেশটিতে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন সর্বোচ্চ ১০৪৯ জন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজারেরও বেশি।

যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যাও দুই লাখ ছাড়িয়েছে। এদিন দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন অন্তত ২৫ হাজার ৬৭৬ জন।

যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি করোনায় ভুক্তভোগী নিউ ইয়র্ক। গোটা দেশের প্রায় ৪০ শতাংশ রোগীই এ অঙ্গরাজ্যের। বুধবার এ অঞ্চলে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৭ হাজার ৯১৭ জন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৩ হাজার ৭১২ জন। এদিন সেখানে মারা গেছেন আরও ৩১৯ জন। ফলে শুধু নিউ ইয়র্কেই মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৪১ জন।

এরপর নিউ জার্সিতে আক্রান্ত হয়েছেন প্রায় ১৯ হাজার মানুষ, মারা গেছেন ২৬৭ জন।

রাতারাতিই যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণের তৃতীয় হটস্পট হয়ে উঠেছে মিশিগান। এ অঙ্গরাজ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭৫ জন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫৯ জন। এ অঞ্চলে করোনায় আক্রান্ত হয়েছেন সাড়ে সাত হাজারেরও বেশি মানুষ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম