আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৪, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: জুলাই ৩, ২০১৯, ২:০৫ অপরাহ্ণ
মর্ডান হারবালকে ৭৫ লক্ষ জরিমানা ভ্রাম্যমান আদালতের
সিলগালা করা হয়েছে সাময়িকভাবে
ডেস্ক নিউজ : মানহীন ওষুধ উৎপাদন এবং বাজারজাতকরনের দায়ে রাজধানীতে মডার্ন হারবাল গ্রুপকে ৭৫ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।সিলগালাও করা হয় সাময়িক সময়েরর জন্য।

বুধবার দুপুরে রাজধানীর ডেমরার কোনাপাড়ায় মডার্ন হারবালের কারখানার অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।অভিযানের নেতৃত্ব দিয়েছেন র‌্যাব সদর দপ্তরের নির্বাহী হাকিম সারোয়ার আলম।উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারাও।

সাংবাদিকদের সারোয়ার আলম জানান, বর্তমানে প্রতিষ্ঠানটির প্রায় ৪০০টি পণ্য বাজারে রয়েছে। এসব পণ্য উৎপাদন করতে গিয়ে যেসব রাসায়নিক ব্যবহার করা হয়েছে, এর কোনোটারই মেয়াদ নেই। কোম্পানির মান নিয়ন্ত্রণ পরীক্ষাগারে (কোয়ালিটি কন্ট্রোল ল্যাব) অভিযান চালিয়ে দেখা গেছে, এখানে সাত, আট ও নয় বছর আগে মেয়াদ শেষ হয়ে গেছে—এমন রাসায়নিকও আছে। এমনকি কয়েক বছর ধরে প্রতিষ্ঠানটি যেসব পণ্য উৎপাদন করেছে, তার কোনোটারই ব্যাচ ম্যানুফ্যাকচারিং রেকর্ড (বিএমআর) নেই। একটি পণ্য উৎপাদন করতে গিয়ে যে ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়েছে, সেটার গুণগত মান যাচাই করা হয়েছে, কারা এসব পণ্য তৈরি করেছেন—সব তথ্য এই বিএমআরের মধ্যে থাকে।

অভিযান শুরুর পর প্রতিষ্ঠানটির উপদেষ্টা তারিক বিন হোসেন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম