আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 8, 2026, 7:09 pm || প্রকাশের তারিখ: April 2, 2020, 8:44 pm
কাউখালীতে নিজ উদ্যোগে তিন হাজার শ্রমজীবিকে ত্রান দিলেন চেয়ারম্যান
সৈয়দ বশির আহম্মেদ।।  ‘‘ঘরে থাকুন, সুস্থ্য থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন’’ এই শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে তিন হাজার কর্মহীন শ্রমজীবী মানুষের মাঝে পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন মহারাজ উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

আজ বৃহস্পতিবার বিকালে কাউখালী সদর ইউনিয় পরিষদের সম্মুখে ত্রাণ সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা, মনু, উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুৃন রেখা, ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, নার্গিস আক্তার হাদিয়া, জেলা পরিষদের সদস্য শাহাজাদী শাহিন রেবেকা চৈতী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু, ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিল্টন, মাহমুদ খান খোকন, দেলোয়ার সিকদার, সাচ্ছুদ্দোহা চাঁন, এলিজা সাঈদ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের রাজনৈতিক ব্যাক্তিবর্গ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম