আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 25, 2026, 6:14 pm || প্রকাশের তারিখ: April 3, 2020, 1:33 pm
সীমিত আকারে জুমার নামাজ পড়ার আহবান ইসলামি ফাউন্ডেশনের
ঢাকা।। জুমার নামাজে দেশের সব মসজিদে খুতবার আগে বাংলা বয়ানকে নিরুৎসাহিত করে শুধু খুতবা ও ফরজ নামাজ পড়ার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

পাশাপাশি নামাজের সময় কাতারে ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ানোর অনুরোধ জানানো হয়েছে।ইসলামিক ফাউন্ডেশন জানায়, করোনা সংক্রমণ রোধে এ ব্যবস্থা নেয়া হয়েছে। তাই নামাজের আগে বাংলা বয়ান না দিয়ে শুধু সংক্ষিপ্তভাবে খুতবা দেয়ার অনুরোধ জানানো হয়েছে।বয়স্ক মুসুল্লিসহ যে কোনI বয়সের মুসল্লি যাদের হাঁচি-কাশি, জ্বর কিংবা গলা ব্যথা রয়েছে তাদের জুমআর নামাজসহ সব নামাজ বাসায় পড়তে বলা হয়েছে।

পাশাপাশি যে কোনI রোগে আক্রান্তদের মসজিদে না যাওয়ারও পরামর্শ দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।মুসল্লিদের ফরজ নামাজ ছাড়া সুন্নাত ও নফল নামাজ বাসায় পড়তে আহ্বানও জানানো হয়েছে। করোনা সংক্রমণ রোধে এরই মধ্যে বিশ্বের অনেক মুসলিম দেশে মসজিদে নামাজ বন্ধ রাখা হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম