আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 25, 2026, 6:15 pm || প্রকাশের তারিখ: April 3, 2020, 1:36 pm
করোনাভাইরাসে আক্রান্ত আরও ৫ জন: স্বাস্থ্যমন্ত্রী
ঢাকা।। করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জন আক্রান্ত হয়েছেন। তবে এ সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬১ জনে। আর মৃত্যু হয়েছে ৬ জনের।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এর আগে বৃহস্পতিবার জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৫৬ জন। মৃতের সংখ্যা ছিলো ৬ জন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম