আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 14, 2026, 8:25 am || প্রকাশের তারিখ: April 3, 2020, 1:50 pm
করোনাভাইরাস: বিশ্বব্যাপী আক্রান্ত দশ লাখ
ঢাকা।। বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। বিশ্বের ২০৩টি দেশ ও দুটি অঞ্চলের ১০ লাখ ১৫ হাজার ৪৬৬ জন আক্রান্ত হয়েছে প্রাণঘাতী এই ভাইরাসে।এই পর্যন্ত মৃত্যুবরণ করেছে ৫৩ হাজার ১৯০ জন। ভাইরাসের সঙ্গে লড়াই করে সুস্থ হয়ে হয়েছে প্রায় ২ লাখ ১২ হাজার ২২৯ জন।

আক্রান্তের দিক দিয়ে সবাইকে পেছনে ফেলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে আক্রান্ত হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৬৬ জন। মারা গেছে ৬ হাজার ৭৫ জন।

ইতালিতে আক্রান্ত হয়েছে ১ লাখ ১৫ হাজার ২৪২ জন। মৃত্যুবরণ করেছে ১৩ হাজার ৯১৫ জন। স্পেনে আক্রান্তের সংখ্যা ১ লাখ ১২ হাজার ৬৫ জন। মৃতের সংখ্যা ১০ হাজার ৩৪৮।

জার্মানিতে আক্রান্তের সংখ্যা ৮৪ হাজার ৭৯৪ জন। মারা গেছে ১ হাজার ১০৭ জন। চীনে আক্রান্ত হয়েছে ৮১ হাজার ৫৮৯ জন। মারা গেছে ৩ হাজার ৩১৮ জন। ফ্রান্সে আক্রান্তের সংখ্যা ৫৯ হাজার ১০৫ জন। মারা গেছে ৫ হাজার ৩৮৭  জন।

ইরানে আক্রান্ত হয়েছে ৫০ হাজার ৪৬৮ জন। মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে (৩১৬০)। এ ছাড়া যুক্তরাজ্যে ৩৩ হাজার ৭১৮, সুইজারল্যান্ডে ১৮ হাজার ৮২৭, তুরস্কে ১৮ হাজার ১৩৫ ও বেলজিয়ামে ১৫ হাজার ৩৪৮ জন আক্রান্ত হয়েছে।

সূত্র: ওয়ার্ল্ডওমিটার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম