আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 5, 2026, 1:58 am || প্রকাশের তারিখ: April 3, 2020, 3:44 pm
করোনাঃ একদিনের বেতন দান করছে ইবি শিক্ষকরা
ইবি সংবাদদাতা।। বিশ্বব্যাপী হানা দিয়েছে মহামারি করোনা ভাইরাস। আমাদের দেশেও এই ভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে। আস্তে আস্তে লকডাউন হয়ে যাচ্ছে দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত। এ ভাইরাস বিস্তার রোধে লকডাউন চলছে দেশের বিভিন্ন প্রান্তে। এতে খাদ্য সংকটে পরছে গরীব দুঃস্থ মানুষেরা।

তাই গরীব দুঃস্থদের অসহায়ত্বের কথা ভেবে একদিনের বেতন দান করছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকরা। শুক্রবার ইবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, বর্তমান গরীব দুঃস্থদের অসহায়ত্বের কথা ভেবে ইবি শিক্ষক সমিতির কার্যকরী কমিটি দুস্থদের মাঝে দান করার লক্ষ্যে শিক্ষকদের এক দিনের বেতন কর্তনের সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেউ করোনায় আক্রান্ত হলে সভাপতি/সাধারণ সম্পাদককে অবহিত করার জন্য আহবান জানানো হয়।

এ বিষয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, ‘বর্তমান করোনা পরিস্থিতি আমরা সকলেই ব্যক্তিগতভাবে নিজ নিজ পরিসরে দুস্থ ও অসহায়দের সহায়তা করে আসছি। এই পরিস্থিতিতে সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি।’
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম