আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 6:50 pm || প্রকাশের তারিখ: July 4, 2019, 1:10 pm
কলারোয়া সীমান্তে ভুয়া সাংবাদিক পরিচয়ে ৩ যুবক ফেনসিডিলসহ আটক
 স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরার কলারোয়া সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে এক সাংবাদিক পরিচয়দানকারীসহ ৩ যুবক কে ফেনসিডিলসহ আটক হয়েছে। ঘটনাটি ঘটেছে-উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদী সীমান্তের কামারপোতা গ্রামে। হিজলদী বিওপির হাবিলদার মাহবুব আলম জানান,যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের কুমরী গ্রামের আব্দুল বারীর ছেলে নুর হোসেন (২৬), বকুলিয়া গ্রামের মৃত আজগার আলী মোল্লার ছেলে ভূয়া সাংবাদিক পরিচয়দানকারী উজ্জল কবির (২৮) ও শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের পাড়ের কায়বা গ্রামের মোগর আলীর ছেলে মাসুদ রানা (২৫) বুধবার বিকাল ৫টার দিকে হিজলদী সীমান্তের কামারপোতা গ্রাম থেকে ফেনসিডিল ক্রয় করে। পরে সেখানে কয়েক বোতল ফেনসিডিল সেবন করে। পরে ৩ বোতল ফেনসিডিল নিয়ে রাস্তায় আসার সময় সন্দেহ জনক ভাবে বিজিবি সদস্যরা তাদের জিজ্ঞাবাদ করেন। এসময় তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে ধরে ফেলে। পরে তাদের কাছে থাকা ব্যাগে তল্লাসী চালিয়ে ৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এঘটনায় তাদের বিরুদ্ধে কলারোয়া থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে। বিজিবি সদস্যরা আরো জানান,উজ্জল কবির নিজেকে বড় মাপের একজন সাংবাদিক পরিচয় দিয়ে আগে বেশ কয়েক বার সীমান্তে এসে ঘুরে গেছেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম