আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 5, 2026, 1:57 am || প্রকাশের তারিখ: April 3, 2020, 5:41 pm
অসহায়দের পাশে ইবি ছাত্রলীগ কর্মী জয়
ইবি সংবাদদাতা।। গোটা বিশ্বে হানা দিয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। এ ভাইরাস বিস্তার রোধে লকডাউন চলছে দেশের বিভিন্ন প্রান্তে। এতে খাদ্য সংকটে পরছে গরীব দুঃস্থ মানুষেরা।

তাই নিজ উদ্যোগে সাধ্যমতো দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রলীগ কর্মী নাসিম আহমেদ জয়। শুক্রবার  ঝিনাইদহ জেলার গারাগঞ্জ এলাকায় দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।

জানা যায়, ঐ ছাত্রলীগ কর্মী ইবির অর্থনীতি বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে শিক্ষার্থী।  গারাগঞ্জের বিভিন্ন পরিবারের মাঝে তিনি চাল, ডাল, সাবান, আলু, তেল, পিয়াজ বিতরণ করেন।

এ বিষয়ে তিনি বলেন, ‘করোনায় বিভিন্ন এলাকা লকডাউন হওয়ায় অসহায় হয়ে পড়েছে গরিব মানুষেরা। সাধ্যমতো অসহায় দুঃস্থদের বিভিন্ন সামগ্রী বিতরণ করেছি।’
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম