আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 5, 2026, 1:57 am || প্রকাশের তারিখ: April 3, 2020, 8:23 pm
করোনা: প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ দিনের বেতন দিবে নোবিপ্রবির শিক্ষকেরা 
নোবিপ্রবি সংবাদদাতা।। নভেল করোনাভাইরাস কোভিড ১৯ এর মহামারীতে উদ্ভুত পরিস্থিতিতে অসহায় ও  প্রান্তিক জনগোষ্ঠীর  পাশে দাঁড়াতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ১ দিনের  বেতনের সমপরিমাণ অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়ার উদ্যোগ নিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

আজ ৩ এপ্রিল (শুক্রবার) সংগঠনের সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর ও সাধারণ সম্পাদক মো:মজনুর রহমান  স্বাক্ষরিত এক প্রেস  বিবৃতিতে তা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়,বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ১ দিনের বেতনের সমপরিমাণ অর্থের  কিছু অংশ প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে এবং কিছু অংশ শিক্ষক সমিতির তত্ত্বাবধানে স্থানীয় প্রশাসনের সহায়তায় নোয়াখালী জেলার অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্য ও ঔষধ সরবরাহের জন্য  ব্যয় করা হবে। ।উক্ত অর্থ শিক্ষকদের এপ্রিল মাসের বেতন থেকে কাটা হবে বলে জানানো হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম