আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 6:50 pm || প্রকাশের তারিখ: April 3, 2020, 8:40 pm
জলঢাকায় ৫৮ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
নীলফামারী সংবাদদাতা।। নীলফামারীর জলঢাকা উপজেলায় ৫৮ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার(৩ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার(২ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের বুড়িতিস্তা নদীর চর হলদীবাড়ী গ্রামে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে ফেন্সিডিল গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন- ওই এলাকার আব্দুর রহমানের ছেলে একরামুল হক (৩৩) ও সাফিন মিয়া (২৪)।

অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল)রুহুল আমিন জানান, গোপন সংবাদে অভিযান চালালে ৫৮ বোতল ফেন্সিডিল সহ তাদেরকে গ্রেফতার করা হয়। আজ শুক্রবার(৩ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে প্রেরণ করা হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম