আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 1, 2026, 1:40 pm || প্রকাশের তারিখ: April 3, 2020, 8:53 pm
ইন্ডিপেডেন্ট টিভির সাংবাদিক করোনা আক্রান্ত; কোয়ারেন্টাইনে ওই প্রতিষ্ঠানের ৪৭জন
ঢাকা।। দেশের বেসরকারি টেলিভিশন ইনডিপেনডেন্ট টিভির মাঠ পর্যায়ের একজন সাংবাদিক করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর ওই টেলিভিশনের ৪৭ কর্মীকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। দেশে কোনো সাংবাদিকের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা এটিই প্রথম।

আজ শুক্রবার বিকেলে ইনডিপেনডেন্ট টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পাদক এম শামসুর রহমান নিজের ফেসবুকে এক পোস্ট দিয়ে এ তথ্য জানান।

শামসুর রহমান জানান, আমাদের এক সহকর্মীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তিনি প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন। আক্রান্ত কর্মী দ্রুত সুস্থ হয়ে উঠছেন।

তিনি আরও বলেন, ‘গত ২৬ মার্চ তার শরীরে জ্বর দেখা দেয়ায় তাকে সেদিনই ছুটি দেয়া হয়। এছাড়া সতর্কতা হিসেবে এরইমধ্যে তার সংস্পর্শে আসা আরও ৪৭ কর্মীকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। দুদিন আগে তিনি রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআরে) করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন। আমাদের টেলিভিশনের পক্ষ থেকে ওই কর্মীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে।’

তিনি বলেন, গণমাধ্যমকর্মীদের সব সময় পেশাগত নানা ঝুঁকি নিয়েই কাজ করতে হয়। এ অবস্থায় বিভিন্ন পত্রিকা ও চ্যানেলে যারা কর্মরত আছেন তাদের প্রতি অনুরাধ, আপনারা সবাই সরকারের নিয়ম-নীতি ও নির্দেশনা মেনে পেশাগত দায়িত্ব পালন করুন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম