আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 25, 2026, 6:15 pm || প্রকাশের তারিখ: April 3, 2020, 9:56 pm
কাল সকাল ৭ টা থেকে ১০টা পর্যন্ত চলবে মুদি ও কাঁচামালের দোকান,অমান্য করলেই জরিমানা
জাহাঙ্গীর আলম রাজু।। এবার করোনা ভাইরাসের সংক্রমক এড়াতে জন-সমাঘম রুখতে সকাল ৮ হইতে ১০ পর্যন্ত নিত্য-প্রয়োজনীয় মুদি ও কাঁচামালের দোকান চালু রাখার ঘোষনা দিয়েছে আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন চেয়ারম্যান। পরবর্তী সময়ে দোকান-সমূহ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ ঘোষনা দেন সাভার উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও আশুলিয়া থানার ধামসোনা ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস সংক্রামক এড়াতে ঝুকিপূর্ণ ধামসোনা ইউনিয়নের সকল ধরনের মুদি ও কাঁচামালের দোকান-সমূহ সকাল ৭ হতে ১০ পর্যন্ত খোলা থাকবে। সারাদিনে চলবে না কোন মুদি ও কাঁচামালের দোকান-সমূহ। তবে এ নিষেধাজ্ঞার আওতায় থাকবে না কোন ওষুধের দোকান-সমূহ।

কোন ব্যবসায়ী কিংবা দোকান মালিক এ নিষেধাজ্ঞা অমান্য করলে তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সাধারন লোকজন যাতে বাহিরে বের না হন সে-জন্য সচেতনতা কার্যক্রম চালাবে সেনা-বাহিনীর সদস্যরা। করোনার ঝুঁকি মোকাবিলায় এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম আমাদেরবাংলাদেশ.কমকে জানান, সারাবিশ্বে করোনাভাইরাসের কাবু। বাংলাদেশেও সীমিত পরিমানের করোনার বিস্তার লাভ করেছে। জন-সমাঘম এড়িয়ে চললে এবং সামাজিক দূরত্ব মেনে চললে অতি দ্রুত এ ভাইরাস থেকে মুক্তি পাওয়া সম্ভব। আর এজন্য ধামসোনা ইউনিয়নের সকলকে জন-সমাগম এড়াতে সকাল ৭ হতে ১০ পর্যন্ত সকল দোকান সমূহ চলমান রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে ধামসোনা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার হারুন-আর রশিদ মন্ডল জানান,করোনাভাইরাস মোকাবেলায় সরকারের নির্দেশনা জনগনের কাছে পৌছে দেয়া ও বাস্তবায়ন করা প্রধান কাজ। সীমিত আকারে এ নিষেধাজ্ঞা মাধ্যমে মূলত সকলকে সচেতন হওয়ার আহবান জানানো হচ্ছে। যদি কেউ এ নির্দেশ না মেনে চলে তবে তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে।পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা মোতায়েন থাকবে বলেও তিনি জানান।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম