প্রিন্ট এর তারিখ: July 8, 2026, 4:40 pm || প্রকাশের তারিখ: April 4, 2020, 7:58 pm
আজিজুল ইসলাম।। করোনা ভাইরাস এর সংক্রমণে গোটা বিশ্ব এখন হিমশিম খাচ্ছে। প্রতিদিন এ ভাইরাস মানুষের দেহে সংক্রমিত হচ্ছে, অন্যদিকে মৃত্যুর মিছিলে যুক্ত হচ্ছে হাজারো মানুষ। ইতিমধ্যে সরকার যাতে বাংলাদেশে করোনা ভাইরাস ছড়িয়ে না পড়ে সে ব্যাপারে সতর্কতা জারি করেছে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধের পাশাপাশি জরুরি প্রয়োজনীয় ছাড়া সকল দোকানপাট বন্ধ করা হয়েছে। সতর্ক অবস্থানে থেকে হোম কোয়ারেন্টাইন মেনে চলতে নির্দেশ দিয়েছে সরকার। এতে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরা কর্মহীন হয়ে পড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আল ইসলাহ'র সাধারণ সম্পাদক কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ পৌর এলাকায় নিজ মালিকানাধীন বাসা ও দোকানের দুই মাসের ভাড়া মওকুফের করেছেন।
শনিবার (৪ এপ্রিল) পৌরসভা এলাকায় নিজ মালিকানাধীন বাসা ও দোকান ভাড়া মওকুফের ঘোষনা প্রদান করেন। মহামারী এই কঠিন পরিস্থিতিতে বাসা বাড়ীর মালিকদের সকল ভাড়াটিয়াদের এক মাসের বাসা ভাড়া মওকুফ করে দেয়ার অনুরোধ জানান।
এবিষয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ জানান, বর্তমানে বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করবো।করোনা ভাইরাস পরিস্থিতিতে কুলাউড়া উপজেলার সকল ইউনিয়নে গরীব,অসহায়, কর্মহীন শ্রমজীবীদের বাড়িতে রাতের আঁধারে গিয়ে খোঁজখবর নেওয়ার পাশাপাশি ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছি।এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে। নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের কর্মহীন অবস্থায় মানবিক দিক বিবেচনায় বাসা ভাড়া মওকুফ করেছি।
তিনি আরো জানান, সরকারী নির্দেশ অনুযায়ী হোম কোয়ারেন্টাইন মেনে সকলের সচেতন থাকা একান্ত প্রয়োজন। খাদ্য সামগ্রীর প্রয়োজনে আমাদের জানাবেন, ইনশাআল্লাহ বাড়িতে যথাসময়ে পৌঁছে যাবে। পাশাপাশি কর্মহীন অসহায় মানুষের সাহায্যার্থে উপজেলার সকল বৃত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানান।