আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 8, 2026, 4:40 pm || প্রকাশের তারিখ: April 4, 2020, 8:10 pm
জয়পুরহাটে লিচুর বাগান থেকে নারীর লাশ উদ্ধার
জয়পুরহাট সংবাদদাতা।। জয়পুরহাট সদর উপজেলার দোগাছী ইউনিয়নের রাঘবপুর গ্রামের একটি লিচু বাগান থেকে প্রদিমা সিং (৩০) নামে এক স্বামী পরিতক্ত্যা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারনা তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

নিহত প্রদিমা সিং একই এলাকার মতিন সিং এর মেয়ে।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহরিয়ার খান জানান, শুক্রবার সন্ধ্যায় ওই নারী তার বাবার বাড়ি থেকে বের হয়। সকালে রাঘবপুর গ্রামের একটি লিচু বাগানে বসে থাকা অবস্থায় গলায় ফাঁস দেওয়া তার লাশ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম