আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 25, 2026, 4:50 pm || প্রকাশের তারিখ: April 4, 2020, 9:58 pm
চট্রগ্রামে বিকেল ৫টার পর ওষুধ দোকান ব্যতীত সব বন্ধের নির্দেশনা
 ঢাকা।। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আনোয়ারায় প্রতিদিন বিকেল ৫টার পর কাঁচা বাজার, মুদি দোকান, কৃষি পণ্যসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের সকল দোকান-পাট বন্ধের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। নিত্য পণ্যের এসব বাজার-দোকান এখন খোলা থাকবে সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত।

শনিবার (৪ এপ্রিল) আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

ইউএনও শেখ জোবায়ের আহমেদ জানিয়েছেন, সরকারি নির্দেশনা অনুযায়ী আনোয়ারায় সব ধরণের সভা-সমাবেশ, সামাজিক অনুষ্ঠান, মার্কেট, গণজমায়েত ও গণপরিবহন বন্ধ থাকলেও কাঁচা বাজার, মুদি দোকান, খাবারের দোকান, কৃষি পণ্যের দোকানসহ জরুরি সেবা চালু রয়েছে।

তিনি জানান, আমরা লক্ষ্য করেছি- এর সুযোগ নিয়ে মানুষ বিকেলে হাট-বাজারে এসে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছেন। বিনা প্রয়োজনে ভিড় করছেন। বাসায় থাকতে বারবার অনুরোধ করার পরেও শুনছেন না। তাই এখন থেকে প্রতিদিন বিকেল ৫টার পর ফার্মেসি বাদে সব ধরণের বাজার-দোকান বন্ধের নির্দেশ দিয়েছি আমরা।

তবে ওষুধের দোকান, হাসপাতাল, ডাক্তারের চেম্বার সার্বক্ষণিক খোলা রাখা যাবে এবং জরুরি সেবাসমূহ যথারীতি চালু থাকবে বলে জানান বিসিএস প্রশাসন ক্যাডারের এ কর্মকর্তা।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম