আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 25, 2026, 4:50 pm || প্রকাশের তারিখ: April 4, 2020, 10:18 pm
মহেশখালীতে ৩ লবন চাষীর বজ্রপাতে মৃত্যু
ঢাকা।। মহেশখালীতে পৃথক বজ্রপাতে তিন লবণ চাষী নিহত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ও বড় মহেশখালী ইউনিয়নে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

বজ্রপাতে নিহতরা হলেন- মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পশ্চিম মানিয়াকাটা গ্রামের নেছার আহমদের ছেলে মো. মানিক (১৭), পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের ধৈনিয়াকাটা গ্রামের ছৈয়দুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান (২৫) ও বড়মহেশখালী ইউনিয়নের জাগিরাঘোনার এলাকার জালাল আহমদের ছেলে মো. ফারুক (২৫)।

সত্যতা নিশ্চিত করে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামিরুল ইসলাম জানিয়েছেন, শনিবার বিকালে হঠাৎ কালবৈশাখী শুরু হলে ধমকা হাওয়া ও বৃষ্টির সময় এই তিনজন লবণ মাঠে কাজ করছিল। এতে তারা বজ্রপাতে নিহত হয়। হঠাৎ বৃষ্টি হওয়ায় মহেশখালী উপজেলার মাতারবাড়ী, ধলঘাটা, কালামারছড়া, হোয়ানক, বড়মহেশখালী, কুতুবজোম ও পৌরসভার লবণ চাষীদের মাঠের লবণ বৃষ্টির পানিতে ভেসে গিয়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।

এদিকে কক্সবাজার আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে, বেলা সাড়ে ৪টার দিকে ঝড়ো হাওয়া শুরু হয়। যার শুরুতে বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় ৪০ কিলোমিটার। পরে এটি ঘন্টায় ২৫-৩০ কিলোমিটার পর্যন্ত ১০ মিনিট স্থায়ী হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম