আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 8, 2026, 4:41 pm || প্রকাশের তারিখ: April 4, 2020, 10:31 pm
আশুলিয়ায় ধামসোনা ইউনিয়নের কোন লোক না খেয়ে থাকবেনা
জাহাঙ্গীর আলম রাজু।। করোনার প্রাদুর্ভাব দূরীকর‌ণের জন্য সব ধরনের সামাজিক কার্যক্রম বন্ধের পাশাপাশি অবাধে বেড়ানো নিষিদ্ধ করা হ‌য়ে‌ছে। ফ‌লে বিপাকে পড়েছেন ভিক্ষুক ও খাবার হোটেলের উচ্ছিষ্ট চেয়ে খাওয়া ছিন্নমূল মানুষগুলো। আশুলিয়ার ওই সমস্ত ভিক্ষুক‌ ও ছিন্নমূল মানু‌ষের হাতে খাদ্যসামগ্রী পৌ‌ছে দি‌য়ে‌ছেন নিজস্ব উদ্যোগে তাদের পাশে দাড়িয়েছেন আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন চেয়ারম্যান ও সাভার উপজেলার আওয়ামীলীগের সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম।

(৪ এপ্রিল শনিবার) বিকাল থেকে রাত ১০ পর্যন্ত ধামসোনা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কাইছা বাড়ী, ডগরতলী,পাকার মাথা,বাইপাইল শান্তি নগর,পালাশ বাড়ি নামা বাজারসহ বিভিন্ন এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় চাল, ডাল, পেয়াজ, রসুন ও তেল বিতরণ করা হয়। অন্য এলাকার নিম্ন আয়ের লোকজনকে পর্যায়ক্র‌মে খাদ্যসামগ্রী পৌ‌ছে দেয়া হ‌বে ব‌লে,উক্ত ওয়ার্ডের মেম্বার হারুন-আর রশিদ মন্ডল জানান,করোনাভাইরাস মোকাবেলায় সরকারের নির্দেশনা জনগনের কাছে পৌছে দেয়া ও বাস্তবায়ন করা আমাদের প্রধান কাজ। পাশা পাশি এই দুর্যোগ মোকাবেলায় দরিদ্র মানুষের পাশে সমাজের বিত্তবানদের সম্পৃক্ত করার লক্ষ্যে কাজ করছি।

ইউপি চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম আমাদেরবাংলাদেশ.কমকে জানান, করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের বাসা-বাড়িতে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছি। তিনি আরো বলেন, আপনারা ঘরে থাকেন আমি নিজে আপনাদের ঘরে খাদ্য সামগ্রী দিয়ে যাবো। আমার নির্বাচিত এলাকা ধামসোনা ইউনিয়নের একটি লোকও না খেয়ে থাকবেনা ইনশাল্লাহ। খবর পাওয়া মাত্র খাদ্য নিয়ে পৌঁছে যাবো আপনাদের দরজায় সামাজিক দায়বদ্ধতা থেকেই আমি অসহায়দের সাহায্য পাশে দাড়িয়েছি। সমাজে বিত্তবানদের সাহায্যে এগিয়ে আসার আহবান জানিয়েছি, বিশ্বের এমন করুণ পরিস্থিতি মানুষের পাশে না দাড়ালে আল্লাহর কাছে ঋণী থাকবে সবাই বলেও তিনি জানান।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম