প্রিন্ট এর তারিখ: June 25, 2026, 4:49 pm || প্রকাশের তারিখ: April 4, 2020, 11:20 pm
ঢাকা।। রাজধানীর কাওরান বাজারের জনতা টাওয়ারের পাশে কলা পট্টিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাত এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছেন ডিউটি অফিসার কামরুল হাসান। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।