আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 7:28 am || প্রকাশের তারিখ: April 5, 2020, 2:55 pm
আজ থেকে ব্যাংক লেনদেনের সময় বাড়লো ১ ঘন্টা
ঢাকা।। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চলমান ছুটি আরও সাতদিন বাড়ানো হয়েছে। ৫-৯ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

সাধারণ ছুটির সময় গ্রাহকের লেনদেনের সুবিধার্থে ব্যাংকগুলো সীমিত খোলা থাকবে। লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। আর ব্যাংক খোলা থাকবে বিকেল ৩টা পর্যন্ত।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে ৫-৯ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটির সময় সীমিত আকারে লেনদেন চালু রাখার নির্দেশনা জারি করে।

এর আগে একই কারণে গ্রাহকের লেনদেনের সুবিধার্থে গত রোববার (২৯ মার্চ) থেকে বৃহস্পতিবার (২ এপ্রিল) পর্যন্ত সাধারণ ছুটির সময় পাঁচদিন সীমিত আকারে ব্যাংক খোলা ছিল।

ওই সময়ে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত লেনদেন হয়, আর ব্যাংক খোলা ছিল দুপুর দেড়টা পর্যন্ত। তবে পরের নির্দেশনায় ব্যাংকের লেনদেন এক ঘণ্টা এবং খোলা রাখার সময় দেড় ঘণ্টা বাড়ানো হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম