আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 25, 2026, 3:00 pm || প্রকাশের তারিখ: April 5, 2020, 3:19 pm
সাধারন ছুটি বাড়লো ১৪ এপ্রিল পর্যন্ত
ঢাকা।। করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান ছুটি আরও তিনদিন বাড়ানো হয়েছে। আগামী ১২ থেকে ১৪ এপ্রিল পর্যন্তও সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। রবিবার দুপুরে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘করোনা মোকাবিলায় ছুটি ১৪ এপ্রিল পর্যন্ত বর্ধিত করে আদেশ জারি করা হয়েছে।’করোনার কারণে সরকার ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে। পরে তা বাড়িয়ে ১১ এপ্রিল করা হয়। এখন আবারও বাড়ানো হলো।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম