আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 25, 2026, 3:00 pm || প্রকাশের তারিখ: April 5, 2020, 7:29 pm
সামাজিক দূরত্ব নিশ্চিতে কাজ করছেন যারা তাদেরই নেই মাস্ক, গ্লোভস!!
নিজস্ব প্রতিবেদক।। করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণে আক্রান্ত পুরো বিশ্ব। লকডাউন পুরো বিশ্ব। বাংলাদেশেও ছড়িয়েছে এ রোগের উপসর্গ। লোকজনকে ঘরের বাহিরে বের না পরামর্শ জানানো হলেও মানছে না কেউই। এজন্য সামাজিক নিরাপত্তা নিশ্চিতে পুলিশের পাশাপাশি কাজ করছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।

শিপ্লাঞ্চল আশুলিয়ায়ও এর ব্যতিক্রম নয়। সাধারন লোকজনকে বাসায় থাকতে আহবান জানানো হলেও মানছে না কেউ। প্রশাসনের পক্ষ থেকে মুদি ও কাঁচামালের দোকানসমূহ নিদিষ্ট সময় ব্যতীত বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হলেও মানছেন না অনেকেই।যারা বাসা থেকে বের হচ্ছেন তাদেরকে বাসা যাওয়ার জন্য পুলিশের সাথে যোগ দিয়েছেন স্থানীয় যুবকরা।

আশুলিয়ায় বাইপাইল এলাকায় দেখা যায় যেসকল স্বেচ্ছাসেবক রয়েছেন তাদের নেই প্রয়োজনীয় নিরাপত্তা সামগ্রী। অধিকাংশেরি নেই মাস্ক। মানছে না সামাজিক দূরত্বের আইন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম