আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 8, 2026, 3:28 pm || প্রকাশের তারিখ: April 5, 2020, 10:22 pm
সুনামগঞ্জে খোলা বাজারে ১০ টাকা কেজির চাল বিক্রি উদ্ধোধন
সুনামগঞ্জ সংবাদদাতা।। সুনামগঞ্জ জেলার ৮৮ ইউনিয়নে খোলা বাজারে ওএমএস এর ১০ টাকা কেজি দরে চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।

আজ ৫ এপ্রিল রোববার বেলা সাড়ে ১১ টায় সুনামগঞ্জ পৌর এলাকার পুরাতন বাসস্টেশনে ডিলার কেবি রশিদের বিক্রয় কেন্দ্রে চাল বিক্রির মাধ্যমে সুনামগঞ্জ জেলায় এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোস্তফা কামাল, সদর মডেল থানার পরিদর্শক সানজুর মোর্শেদসহ আরো অনেকে।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ জানান, করোনার সক্রমণরোধে মানুষকে ঘরে রাখা নিশ্চিত করতে ও খাদ্য নিরাপত্তার জন্য এ চাল বিক্রি হচ্ছে। এ কার্যক্রমে কোনো অনিময় হলে সহ্য করা হবে না। ডিলার যথাযথভাবে বিক্রয় না করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলার ১১ উপজেলার ৮৮ ইউনিয়নে ১৮০ জন ডিলারের মাধ্যমে ৯১ হাজার ৯৫০ জন কার্ডধারী এই চাল ক্রয়ের সুযোগ পাবেন। একটি হতদরিদ্র পরিবার প্রতি মাসে ১০ টাকা দরে সর্বোচ্চ ৩০ কেজি চাল নিতে পারবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম