প্রিন্ট এর তারিখ: July 19, 2026, 4:52 am || প্রকাশের তারিখ: July 7, 2019, 4:08 pm
ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ের কালামপুরে বাস-ট্রাক সংঘর্ষের ঘটনার একদিন পর চিকিৎসাধীন অবস্থায় নাসির হোসেন নামে এক শ্রমিক মারা গেছেন। এ ঘটনায় আহত বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাসির হোসেন। নিহত নাসির হোসেন ঝালকাটি জেলার রাজাপুর থানার সেকেন্দার আলীর ছেলে। বর্তমানে ধামরাইয়ের মাহামুদা রাইজিং গ্রুপের পার্টান মাষ্টার হিসেবে কর্মরত ছিলেন।
এ বিষয়ে ধামরাই থানার এস আই মাহামুদ জানান, গত রাত সাড়ে ৮টা দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই কালামপুরে পার্ল সিএসজি পাম্পের সামেন বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাসের প্রায় ১৭ জন যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। পরে আজ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যায়। তব এদিকে এই ঘটনায় বাস ও ট্রাক আটক করা হলেও চালকরা পালাতক রয়েছে।
তবে এবিষায় ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।