প্রিন্ট এর তারিখ: July 5, 2026, 12:33 am || প্রকাশের তারিখ: April 5, 2020, 10:29 pm
ইবি সংবাদদাতা।। বিশ্বব্যাপী হানা দিয়েছে মহামারি করোনা ভাইরাস। আমাদের দেশেও এই ভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে। আস্তে আস্তে লকডাউন হয়ে যাচ্ছে দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত। এ ভাইরাস বিস্তার রোধে লকডাউন চলছে দেশের বিভিন্ন প্রান্তে। এতে খাদ্য সংকটে পরছে গরীব দুঃস্থ মানুষেরা।
তাই গরীব দুঃস্থদের অসহায়ত্বের কথা ভেবে একদিনের বেতন দান করছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্মকর্তারা। রবিবার ইবি অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আলমগীর হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বর্তমান গরীব দুঃস্থদের সাহায্যের লক্ষ্যে প্রাথমিকভাবে এক দিনের বেতন কর্তনের সিন্ধান্ত নেয়া হয়েছে। এই পরিস্থিতিতে সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি। আগামী ৭ এপ্রিল প্রশসনের কাছে লিখিত দেব।