আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 1, 2026, 3:24 pm || প্রকাশের তারিখ: April 5, 2020, 10:43 pm
দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ
ঢাকা।। করোনাভাইরাসের সংক্রমক এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করেছে কর্তৃপক্ষ। রবিবার (৫ এপ্রিল) সকাল ৬ টা থেকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ফেরিঘাট ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই চলাচল বন্ধ থাকবে।

উল্লেখ, গত ২৪ মার্চ প্রথম দফায় ফেরি চলাচল বন্ধ করা হয়েছিল। এবার দ্বিতীয় দফায় ফেরি চলাচল বন্ধ হলো।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম