আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 16, 2026, 6:31 pm || প্রকাশের তারিখ: April 5, 2020, 10:46 pm
জয়পুরহাটে অটোভ্যানের ধাক্কা শিশুর মৃত্যু
জয়পুরহাট সংবাদদাতা।। জয়পুরহাটের কালাইয়ে অটোভ্যানের ধাক্কায় আরিফুল ইসলাম (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার দুপুরের দিকে উপজেলার পুনটহাটে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু আরিফুল উপজেলার পাঁচপাইকা গ্রামের সুলতান হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শিশু আরিফুল তার নিজ বাড়ি থেকে পুনটহাটে আসার পথে আইডিয়াল স্কুল মোড়ে একটি অটোভ্যান তাকে পেঁছন থেকে ধাক্কা দেয়। এসময় সে রাস্তায় ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে কালাই থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এদিকে শিশু আরিফুলের এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তার পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম