আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 8, 2026, 3:28 pm || প্রকাশের তারিখ: April 5, 2020, 10:53 pm
তাহিরপুরে ৫ টার পর দোকান খোলায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা 
সুনামগঞ্জ সংবাদদাতা।। করোনা ভাইরাস সংক্রমণ রোধে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় প্রশাসনের বেধে দেওয়া সময় সাড়ে ৫ টার পর দোকান খোলা রাখার কারণে ৭ দোকানীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা।




আজ ৫ এপ্রিল রোববার উপজেলা বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারে প্রশাসনের নির্দেশনা অপেক্ষা করে দোকান খোলা রাখার দায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজেন ব্যানার্জীর নেতৃত্বে ও তাহিরপুর থানা ওসি মোহাম্মদ আতিকুর রহমান, সিলেট সেনানিবাস ৪০ বীরের ক্যাপ্টেন শাহরিয়ার, বাদাঘাট পুলিশ ফাড়ির ইনচার্জ মো: মাহমুদুল হাসানের সহয়োগীতায় ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে একটি পানের দোকান, একটি কসমেটিক ও একটি স্যালুনের সহ ৭ দোকানীকে ৫ হাজার ৯শত টাকা জরিমানা আদায় করেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম