আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 1, 2026, 3:24 pm || প্রকাশের তারিখ: April 5, 2020, 11:05 pm
চট্রগ্রামে পিতার পর এবার পূত্র করোনায় আক্রান্ত
চট্রগ্রাম।। চট্টগ্রামে আরও একজনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। নতুন করে করোনাভাইরাসের অস্তিত্ব মেলা এই ব্যক্তি চট্টগ্রামে শনাক্ত হওয়া প্রথম রোগীর ছেলে। প্রথম দফায় টেস্টে করোনা পজিটিভ হওয়া ৩৫ বছর বয়স্ক ব্যক্তির নমুনা ‘রিপিট’ (পুনর্বার) পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।


রোববার (৫ এপ্রিল) সীতাকুণ্ডের বিশেষায়িত হাসপাতাল ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের (বিআইটিআইডি) ল্যাবে পরীক্ষা হওয়া বাকি ২২ জনের করোনা টেস্টের ফলাফল ‘নেগেটিভ’ এসেছে বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী।


ডা. সেখ ফজলে রাব্বী বলেন, ‘আজ আমরা মোট ২৩টি টেস্ট করিয়েছি। এর মধ্যে ২২ জনের রেজাল্ট নেগেটিভ। একজনের পজেটিভ পাওয়া গেছে। তার নমুনা আবার পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।’


 করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া এই ব্যক্তি চট্টগ্রামে শনাক্ত হওয়া প্রথম করোনা আক্রান্ত বৃদ্ধের ছেলে বলে নিশ্চিত করেছেন তিনি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম