আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 25, 2026, 2:08 pm || প্রকাশের তারিখ: April 5, 2020, 11:39 pm
করোনা; স্থগিত হলো তাবলিগ জামাত
ঢাকা।। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বাংলাদেশে তাবলিগ জামাতের সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে।

মানিকগঞ্জের সিঙ্গাইরে তাবলিগ জামাতে গিয়ে এক মুসল্লি করোনায় আক্রান্ত হওয়ার পর এ ঘোষণা দেওয়া হয় বলে জানিয়েছেন সংগঠনটির একাংশের মুরুব্বি মাওলানা জুবায়ের আহমেদের ছেলে হাফেজ মাওলানা মোহাম্মদ হানজালা।

চট্টগ্রামের মেখল মাদরাসার শিক্ষক ও তাবলিগের চারিয়া মার্কাজের দায়ী মাওলানা জাকারিয়া নোমান। বলেন, ‘দেশের এই পরিস্থিতিতে তাবলিগ জামাতের সব কাজ স্থগিত করা হয়েছে, বিশেষ করে মসজিদভিত্তিক দাওয়াতি কাজ। বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে আলমী শুরার বড়দের থেকে আমাদের কাছে এ হিদায়েত (নির্দেশনা) পৌঁছানো হয়েছে। আমাদের বলা হয়েছে, বিশেষ পরিস্থিতিতে নিজেদের জজবাকে নিয়ন্ত্রণ করে দেশের বিজ্ঞ ফুকাহায়ে কেরাম যা বলেন, সেগুলো অবশ্যই অনুসরণ করতে।’

তিনি বলেন, ‘ওলামায়ে কেরাম বলেছেন, মসজিদে ফরজ নামাজ পড়ে সুন্নত বাসায় গিয়ে পড়তে। সে হিসেবে আমরা আমাদের দেশে সব রকম মসজিদওয়ার আমল বন্ধ রাখব এবং চলতি জামাতগুলোকে বাড়িতে ফিরে যেতে বলা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে যারা সময় লাগাতে চান তারা সময় লাগাবেন। কারও বিপরীত কোনো কিছুর চিন্তার করার আমাদের কোনো অবকাশ নেই।’
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম