আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 25, 2026, 2:08 pm || প্রকাশের তারিখ: April 6, 2020, 12:28 pm
করোনায় দুদকের কর্মকর্তার মৃত্যু
ঢাকা।। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক জালাল সাইফুর রহমান মারা গেছেন। আজ সোমবার (৬ই এপ্রিল) সকাল সাড়ে ৭টায়, কুয়েত মৈত্রী হাসপাতালে তিনি মারা যান। বর্তমানে তার স্ত্রী-সন্তান আইসোলেশনে রয়েছেন। আর, তার সংস্পর্শে আসা সহকর্মীরা হোম কোয়ারেন্টিনে রয়েছেন।

জ্বর-কাশিসহ উপসর্গ দেখা দিলে দুদকের ওই কর্মকর্তা গত ৩০ শে মার্চ আইইডিসিআরের সঙ্গে যোগাযোগ করেন। পরে স্বাস্থ্যকর্মীরা তার নমুনা সংগ্রহ করেন। পরীক্ষায় করোনা পজিটিভ হলে সেই রাতেই তাকে হাসপাতালটিতে ভর্তি করা হয়। ১লা এপ্রিল ভোর ৫টায় তাকে ভেনটিলেশনে রাখা হয়।

তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

বিস্তারিত আসছে...
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম