প্রিন্ট এর তারিখ: July 18, 2026, 10:51 am || প্রকাশের তারিখ: July 7, 2019, 6:06 pm
আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় নির্মাণাধীন একটি ভবনে কর্মরত অবস্থায় বিদ্যুতপৃষ্ট হয়ে শামীম (৩০) নামের এক নির্মান শ্রমিক গুরতর আহত হয়েছে।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়ার বেরণ মানিকগঞ্জপাড়ার নাজমুল মিস্ত্রির নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নিরাপত্তার তোয়াক্কা না করেই ভবনের মালিক নাজমুল মিস্ত্রি ওই ভবন নির্মাণ করছেন। অন্যদিকে ভবনের পাশে বিদ্যুতের তার থাকায় তারা পল্লীবিদ্যুত কর্তৃপক্ষকে না জানিয়ে রশি দিয়ে শক্তিশালী ভোল্টেজের তার ভবনের সাথে টানা দিয়ে বেঁধে দেয়। প্রতিদিনের ন্যায় তারা কাজ করছিলো। তখন বিদ্যুতের তারের সাথে লোহার রডের সংস্পর্শ হয়। এসময় শামীম নামের এক শ্রমিক বিদ্যুৎপৃষ্ট হয়ে মেঝেতে পড়ে যায়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে তার অবস্থার অবনতি হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কর্মরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেন।
এ ব্যাপারে ভবন মালিক নাজমুলকে একাধিকবার মুঠোফোনে ফোনে যোগাযোগ করেও তার ফোন বন্ধ পাওয়া যায়।
তবে এ বিষায় আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে ভুক্তভোগীর এখন কোন অভিযোগ পাওয়া যায় নি। যদি কোন অভিযোগ পায় তাহলে ব্যাবস্থা নেওয়া হবে।