আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 4:18 am || প্রকাশের তারিখ: April 6, 2020, 4:47 pm
এক লাখ দিন মজুরের দায়িত্ব নিলেন অমিতাভ
amitabh-bachchan
ঢাকা।। করোনা মোকাবিলায় ভারতের শোবিজ অঙ্গনের মানুষ এক হয়েছেন। নিজেদের জায়গা থেকে  সেরা অনুদান করছেন তারকারা। দেশপ্রেম ও মানুষের প্রতি ভালোবাসার অনন্য নজির দেখাচ্ছে ভারতীয় তারকারা।

লকডাউনের কারণে নিম্ন আয়ের মানুষ বিপাকে পড়েছে। এবার সেই সব দিন মজুরদের পাশে দাঁড়ালেন সুপারস্টার অমিতাভ বচ্চন। ফিল্ম ইন্ডাস্ট্রির ১ লাখ দিনমজুরের খাবারের দায়িত্ব নিলেন তিনি।

ভারতীয় গণমাধ্যমের খবর, অল ইন্ডিয়া ফিল্ম এমপ্লয়িজ কনফেডারেশনের ১ লাখ শ্রমিকের দায়িত্ব নিয়েছেন অমিতাভ। এই উদ্যোগে তিনি পাশে পেয়েছেন সোনি পিকচার্স নেটওয়ার্ক ও কল্যাণ জুয়েলার্সকে।সোনি পিকচার্স নেটওয়ার্ক এক বিবৃতিতে জানায়, দেশের বর্তমান পরিস্থিতিতে অমিতাভ একটি উদ্যোগ নিয়েছেন। এই উদ্যোগে তারা ও কল্যাণ জুয়েলার্স শাহেনশাহের পাশে আছে। দেশের সব ফিল্ম ইন্ডাস্ট্রির ১ লাখ দিনমজুর ও তাদের পরিবারকে মাসিক রেশনের দায়িত্ব নিয়েছে তারা। দেশের একটি হাইপারমার্কেট চেনের মাধ্যমেই সমস্ত পরিবারকে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া হবে। তাছাড়া পরিবারগুলোকে অর্থিক সাহায্যও করা হবে বলে জানানো হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম