আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 16, 2026, 6:30 pm || প্রকাশের তারিখ: April 6, 2020, 5:31 pm
দুর্গাপুরে সংবাদকর্মী,পুলিশ ও ডাক্তারদের মাঝে পিপিই বিতরণ
রাজেশ গৌড়।। জেলার দুর্গাপুরে করোনা ভাইরাস থেকে মুক্ত থাকার লক্ষে পেশাগত দায়িত্ব পালনে স্থানীয় কর্মরত সাংবাদিকদের পিপিই বিতরন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার। রোববার বিকেলে তার নিজস্ব অর্থায়নে এ পিপিই বিতরণ করা হয়।

উপজেলা পরিষদ কার্যালয়ে পেশাগত দায়িত্ব পালনে সংবাদকর্মী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার-নার্স এবং পুলিশ প্রশাসনের মধ্যে ৭০টি পিপিই প্রদান করেন। এ সময় অন্যদের মধ্যে ইউএনও ফারজানা খানম, আবাসিক মেডিক্যাল অফিসার ডা. তানজিরুল ইসলাম রায়হান, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন, সাব-ইন্সপেক্টর আব্দুল হালিম, একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন সহ সিনিয়র সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম