আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৪, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: জুলাই ৮, ২০১৯, ৭:৫৪ পূর্বাহ্ণ
মানিকগঞ্জের সিংগাইরে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার,র‌্যাব-৪
নিউজ ডেস্ক : মানিকগঞ্জ জেলার সিংগাইরে ৩৫০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।




সোমবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব।

গ্রেফতারকৃতরা হলো, সিংগাইর থানার চর আজিমপুর এলাকার জীবন ফকিরের ছেলে মোঃ ফজর আলী (৩৭) এবং একই থানার জয়মন্ডপ এলাকার ফজলুল হকের ছেলে মোঃ আলমগীর হোসেন (৩১)।

র‌্যাব জানায়, মাদক ব্যবসায়ীরা মাদক দ্রব্য কেনা-বেচার উদ্দেশ্যে সিংগাইর থানাধীন আজিমপুর এলাকায় অবস্থান করছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (৭ জুলাই) বিকালে সিপিসি-২, র‌্যাব-৪ এর একটি দল এএসপি উনু মং এর নেতৃত্বে আমিজপুর হতে সিংগাইরগামী পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে ১১৪ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ফজর আলীকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জয়মন্ডপ এলাকা থেকে অপর আসামী আলমগীর হোসেনকে ২৩৬ পিস ইয়াবাসহ আটক করা হয়।

আসামীরা মানিকগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় ইয়াবা ট্যাবলেট খুচরা বিক্রয় করে থাকে বলে জানায় র‌্যাব।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম