আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 25, 2026, 1:01 pm || প্রকাশের তারিখ: April 6, 2020, 7:17 pm
সিরাজগঞ্জে করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু
অনলাইন ডেস্ক।। করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে অসুস্থ অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শমিজেক) হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

তাড়াশ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফফাত জাহান এ তথ্য নিশ্চিত করে বলেন, করোনার লক্ষণ নিয়ে মারা যাওয়া ওই পোশাককর্মী গত ০১ এপ্রিল ঢাকা থেকে ফিরেছেন। তখন থেকেই তার হাঁচি-কাশির উপসর্গ ছিল। ধীরে ধীরে গলা ব্যথা ও ডায়রিয়া হয়। সোমবার দুপুরে অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শজিমেক হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় ওই বাড়িটি লকডাউন করা হয়েছে।

সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম জানান, জ্বর-সর্দিতে আক্রান্ত হলেও প্রথমদিকে তাকে হাসপাতালে ভর্তি করেননি পরিবারের লোকজন। অবস্থার অবনতি হওয়ায় সোমবার দুপুরে বগুড়া শজিমেক হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় মারা যান তিনি। খবর পেয়ে তার বাড়িতে মেডিক্যাল টিম পাঠিয়ে নমুনা সংগ্রহ করা হয়েছে। সেগুলো মঙ্গলবার (৭ এপ্রিল) রাজশাহী মেডিক্যাল কলেজে (রামেক) হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম