আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 6:15 am || প্রকাশের তারিখ: April 6, 2020, 9:41 pm
হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো লোহাগাড়ায় জরিমানা গুনলো ৪ যুবক
লোহাগাড়া সংবাদদাতা।। চট্টগ্রামের লোহাগাড়ায় করোনা ভাইরাস প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোর অপরাধে জরিমানা গুনতে হয়েছে ৪ যুবককে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নীলুফা ইয়াছমিন চৌধুরী। এসময় থানা পুলিশ তাঁকে সহায়তা করেন। ভ্রাম্যমাণ আদালতে দন্ডপ্রাপ্তরা হলেন মোটর সাইকেল চালক শফিউল আজম শহীদকে ১ হাজার টাকা, মো: মহিউদ্দিনকে ৫০০ টাকা, মো: ইউনুছকে ১ হাজার টাকা ও মো: জাকারিয়াকে ৫০০ টাকা।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নীলুফা ইয়াছমিন চৌধুরী বলেন, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারী নির্দেশে উপজেলায় বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে। আজ (সোমবার) দুপুরে বটতলী মোটরষ্টেশনে অভিযান চালিয়ে হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর অপরাধে ৪ যুবককে সড়ক পরিবহন আইন ২০১৮ সনের ৬৬ ধারায় ৩ হাজার টাকা এবং সরকারী আদেশ অমান্য করায় ১৮৬০ সনের ২৬৯ ধারামতে আধুনগর বাজারের সৈয়দ স্টোরকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম