প্রিন্ট এর তারিখ: July 13, 2026, 6:03 pm || প্রকাশের তারিখ: April 7, 2020, 1:27 pm
ঢাকা।। সাতক্ষীরা-২ আসনের সাবেক সংসদ সদস্য জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এমএ জব্বার (৮৫) মারা গেছেন। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ১০টায় তিনি মারা যান। দীর্ঘদিন জাতীয় পার্টির এই নেতা নানা জটিল রোগে ভুগছিলেন।
সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু জানান, শারীরিক নানা জটিল রোগে ভুগছিলেন তিনি। সকাল ১০ টার দিকে তিনি মারা গেছেন।
তার মৃত্যুতে জেলা জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মীরা গভীর ভাবে শোকাহত। জেলা জাতীয় পার্টির পক্ষ থেকে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তিনি।