আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 25, 2026, 12:16 pm || প্রকাশের তারিখ: April 7, 2020, 1:32 pm
এসময়ে বাসায় বসে নামাজ পড়ার নির্দেশ সঠিক: আল্লামা শফী
ঢাকা।। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে ঘরে থেকে নামাজ ও ইবাদত করতে বলেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ আহমদ শফী।

সোমবার আহমদ শফী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাস আমাদের দেশে মহামারি আকার ধারণ করেছে। আক্রান্তদের অনেকেই মারা যাচ্ছে। এই মুহূর্তে আল্লাহর কাছে দোয়া ও শরিয়তের আলোকে সর্তকতা ছাড়া কোনো বিকল্প নেই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বর্তমানে সরকার ওলামায়ে কেরামের সঙ্গে পরামর্শ করে যেকোনো ধরণের বড় জমায়েত নিষিদ্ধ করেছে। সামাজিক দূরত্ব বজায় রাখার আদেশ দিয়েছে। মসজিদে নামাজ ও জুমায় উপস্থিতি সীমিত করতে বলা হয়েছে। শরীয়তের দৃষ্টিতে এ সকল সিদ্ধান্ত ও নির্দেশনা সঠিক ও যথার্থ।

আল্লামা শফী বলেন, তবে সর্তকতা ও ব্যবস্থা গ্রহণ করা আমাদের একমাত্র কাজ নয়, বরং আমাদের পাপ ও অন্যায় থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। ভবিষ্যতে সকল ধরণের অপরাধ থেকে দূরে থাকার প্রতিজ্ঞা করে তওবা করতে হবে। ঘরে বসে দোয়া, ইস্তেগফার ও নফল ইবাদত করতে হবে। যেন আল্লাহ আমাদের এই মহামারি থেকে রক্ষা করেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম