প্রিন্ট এর তারিখ: June 25, 2026, 12:17 pm || প্রকাশের তারিখ: April 7, 2020, 2:32 pm
ঢাকা।। কোভিড-নাইনটিনের কিটের স্যাম্পল তৈরি করেছেন গণ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। এগুলো সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হবে ১১ এপ্রিল।
গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী জানান, হাতে থাকা কাঁচামাল দিয়ে তৈরি করা যাবে ১০ হাজার কিট। মাসে ২ লাখ কিট তৈরি করতে দরকার হবে ৫০ কোটি টাকার তহবিল। সেক্ষেত্রে সহায়তা লাগবে, সরকার ও ব্যাংকের।