আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 8, 2026, 1:14 pm || প্রকাশের তারিখ: April 7, 2020, 6:08 pm
তাহিরপুরে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে আটক ২
সুনামগঞ্জ সংবাদদাতা।। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে নিষেধাঙা অমান্য করে গভীর রাতে তীর কেটে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যাক্তি কে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার মধ্য রাতে বাদাঘাট ফাঁড়ি পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই মাহমুদুল হাসানের নেতৃতের পুলিশের একটি টিম যাদুকাটা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করে।

তবে আটককৃত দুই ব্যাক্তির নাম ও পরিচয় বাদাঘাট ফাঁড়ি পুলিশ ক্যাম ইনচার্জ তাৎক্ষনিক বলতে পারেননি।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী  সূত্রে জানা যায়, তাহিরপুর সীমান্তবর্তী যাদুকাটা নদীর ঘাগটিয়া বড়টেক এলাকা, লাউড়েরগড় ডালারপাড় এলাকা ও গরকাটি এলাকার শাহ আরেফিন অদ্বৈত্ত মৈত্রী সেতু এলাকায় প্রতিদিনের ন্যায় ৩০/৪০ জনের একটি বালু খেকো চক্র সহস্রাধিক শ্রমিক লাগিয়ে রাতের আধারে নদীর তীর কেটে বালু উত্তোলন করছিলো গত ১ মাস যাবত । এই   সংবাদ পেয়ে মঙ্গলবার মধ্যরাতে বাদাঘাট ফাঁড়ির একদল  পুলিশ সদস্য অভিযান চালিয়ে বালু উত্তোলন করার সময় দুই ব্যাক্তিকে আটক করে তাৎক্ষনিক তাহিরপুর থানায় হস্তান্তর করে বাদাঘাট পুলিশ ফাঁড়ি ক্যাম ইনচার্জ।

বাদাঘাট পুলিশ ফাঁড়ি ক্যাম্প ইনচার্জ মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, অবৈধ ভাবে নদীতে বালু উত্তোলনের দায়ে আটককৃত দুই ব্যাক্তিকে মধ্য রাতেই তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, আটককৃত দুই ব্যাক্তিকে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্য্যালয়ে নিয়ে যাওয়া হবে মোবাইল কোট পরিচালনা করার জন্য।

তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আটককৃত ব্যক্তিরা থানায় আছেন। সন্ধায় ইউএনও স্যারে কার্যলয়ে নিয়ে মোবাইল কোর্ট করা হবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম