প্রিন্ট এর তারিখ: September 1, 2026, 4:25 pm || প্রকাশের তারিখ: April 7, 2020, 6:31 pm
টাঙ্গাইল সংবাদদাতা।। প্রাণঘাতী করোনাভাইরাসে সংক্রম সারাদেশে ছড়িয়ে পড়ছে দ্রুত। আক্রান্ত হচ্ছে প্রতিদিনই। আর এ অবস্থায় প্রতিরোধে এবার টাঙ্গাইল জেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম লকডাউনের বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, সাংবাদিক এবং জনপ্রতিনিধিদের সমন্বয়ে বিশেষ সভায় এ সিদ্ধান্ত হয়।জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম জানান, করোনাভাইরাস প্রতিরোধে আজ বিকেল ৪টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জেলা ও উপজেলার সকল প্রবেশপথ দিয়ে বাহির ও ভেতর হতে জরুরি সেবা ব্যতীত সকল যানবাহন ও মানুষের চলাচল বন্ধ থাকবে। এর ব্যত্যয় হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ারও অনুরোধ জানান তিনি।