আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 7:46 pm || প্রকাশের তারিখ: July 8, 2019, 12:08 pm
এইচএসসি পরীক্ষার ফল ১৭ জুলাই
ষ্টাফ রির্পোটার: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামী ১৭ ই জুলাই।শিক্ষা মন্ত্রনালয়ের বরাতে এক উধ্র্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।

১৭ ই জুলাই সকাল ১০টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের কপি তুলে দিবেন শিক্ষা-মন্ত্রনালয়ের কর্মকর্তারা। পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে।

গত ১লা এপ্রিল থেকে শুরু হওয়া এ পরীক্ষা শেষ হয় মে মাসের শেষের দিকে।  আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিলেন ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন। এর মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে শুধু এইচএসসি পরীক্ষার্থী ছিলেন ১১ লাখ ৩৮ হাজার ৭৪৭ জন।





 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম