আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 25, 2026, 11:20 am || প্রকাশের তারিখ: April 7, 2020, 9:25 pm
নতুন আক্রান্তরা যেসব জেলার
ঢাকা।। দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪১ জন। এ নিয়ে মোট শনাক্ত সংখ্যা হলো ১৬৪ জন। নতুন শনাক্তদের মধ্যে ২০ জন ঢাকার এবং ১৫ জন নারায়ণগঞ্জের। তাদের মধ্যে পুরুষ ২৮ জন এবং নারী ১৩ জন।

মঙ্গলবার (৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিংয়ে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

তিনি জানান, নতুন করে আর কেউ সুস্থ হয়ে ওঠেনি। বয়স বিভাজন এর ক্ষেত্রে ১০ বছর নিচে একজন। ১১ থেকে ২০ বছরের মধ্যে চারজন, ২১ থেকে ৩০ মধ্যে ১০ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে পাঁচজন, ৪১ থেকে ৫০ বছরে মধ্যে ৯ জন, ৫১ থেকে ৬০ এর মধ্যে রয়েছেন সাতজন, ৬০ বছরের উপরে রয়েছে ৫ জন।

করোনা আক্রান্ত ৪১ জনের মধ্যে ২০ জন ঢাকা শহরের বিভিন্ন এলাকার। এছাড়া ঢাকার বাইরে নারায়ণগঞ্জে ১৫ জন, কুমিল্লায় একজন, কেরানীগঞ্জে একজন, চট্টগ্রামে একজন শনাক্ত হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম