আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 8, 2026, 1:15 pm || প্রকাশের তারিখ: April 7, 2020, 10:00 pm
করোনা পরিস্থিতিতে ২২৫ পরিবারে ব্রাহ্মণবাজার অনলাইন প্রবাসীর খাদ্য সামগ্রী বিতরণ
মৌলভীবাজার সংবাদদাতা।। বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাস সংক্রমণ বাংলাদেশেও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।কুলাউড়া উপজেলায় প্রশাসনের কড়া নিরাপত্তায় চলছে অঘোষিত লকডাউন। যার কারণে সমাজের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষ কর্মহীন অবস্থায় তাদের পরিবার নিয়ে পড়েছে নানা উৎকন্ঠা ও খাদ্য সংকটে।এ পরিস্থিতিতে নিম্ন আয়ের খেটে খাওয়া দিনমজুর, দুস্থ ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ব্রাহ্মণবাজার অনলাইন প্রবাসী গ্রুপ।

সংগঠনের সভাপতি মোঃ তারিকুজ্জামান তরিক ও সাধারণ মোঃ আবুল হোসেন সহ প্রবাসীদের অর্থায়নে কুলাউড়ার ব্রাহ্মণবাজার ইউনিয়নের ৪৫ টি গ্রামের ২২৫ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসম  উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাজার অনলাইন প্রবাসী গ্রুপের সহ সভাপতি মোঃ আল আমিন,যুগ্ম সম্পাদক মোঃ জামাল আহমদ, মোঃ মাহবুবুর রহমান, সবুজ আহমদ, মঞ্জুরুল ইসলাম মিজু, ফয়সাল আহমদ, আব্দুল হাকিম, মোঃ সিটু আহমদ,রুমেল আহমদ, সাব্বির আহমদ প্রমুখ।
করোনা সংক্রমণ রোধে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পাশাপাশি প্রয়োজন ছাড়া ঘর বাইরে বের না হতে ‌এবং সবসময় সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ দেয়া হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম