আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 8, 2026, 1:15 pm || প্রকাশের তারিখ: April 8, 2020, 1:55 pm
স্বেচ্ছায় লকডাউন দূর্গাপুর পৌর শহর
রাজেশ গৌড়।। নেত্রকোনার দুর্গাপুরে বুধবার সকাল থেকে পৌরসভার ৯ং ওর্য়াড করোনা সংক্রমণ প্রতিরোধে মানুষের অহেতুক বিচরণ রোধ ও সমাজিক দূরত্ব নিশ্চিত করতে কুল্লাগড়া গ্রাম সেচ্ছায় ‘লকডাউন’ ঘোষণা করেছে গ্রামবাসী ।

এসময় গ্রামের প্রবেশ পথে বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করেন স্থানীয়রা। ব্যারিকেডে ঝুলিয়ে রাখা হয় সর্তক বার্তা। করোনা ভাইরাসের সংক্রমন থেকে রেহাই পেতে এই উদ্যেগ গ্রহন করেছে বলে জানায় গ্রামবাসী । মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে বাইরের কোনো লোকজনকে গ্রামে ঢুকতে দেয়া হচ্ছে না ।

গ্রামের কেনো লোকজন অপ্রয়োজনীয় কাজে বের হলে তাদেরকে সচেতন করে বাসায় থাকার অনুরোধ করা হচ্ছে । । জরুরী প্রয়োজনে কেউ গ্রামের বাইরে গেলে এসব ব্যারিকেডের সামনে হাত না ধুয়ে,কেউ গ্রামে প্রবেশ করতে পারবে না ।

গ্রামের সচেতন তরুণ সুজন সাহা জানান, এ সময়টা নিজের পরিবার, সমাজ ও দেশের স্বার্থে আমাদের ঘরে থাকা উচিৎ। অনেকেই সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মানছি না। অযথা আড্ডা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতেই আমরা ১০-১৫ জন তরুন মিলে, প্রবীণদের পরামর্শ নিয়ে গ্রাম ‘লকডাউন’ করেছি। এতে কারো দুর্ভোগ যেন সৃষ্টি না হয়, সে বিষয়টিও খেয়াল রাখা হচ্ছে ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম