আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 16, 2026, 8:01 pm || প্রকাশের তারিখ: April 8, 2020, 1:59 pm
লকডাউন ঘোষনা লালমনিরহাট জেলা
লালমনিরহাট সংবাদদাতা।। কোভিড-১৯ এর প্রাদুর্ভাব মোকাবেলায় লালমনিরহাট জেলায় সকল প্রকার যানবাহন প্রবেশ ও বহির্গমন বন্ধ ঘোষনা করা হয়েছ। লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বুধবার সকালে চিঠি ইস্যু করে সাধারণের জন্য এক আদেশ জারী করেছেন।

আদেশে বলা হয়েছে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকান, কৃষিপন্য ও যন্ত্রপাতির দোকান সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা থাকবে। এছাড়া ঔষধের দোকান, হাসপাতাল ও ক্লিনিক সারাদিন খোলা থাকবে। এসব প্রতিষ্ঠানকে সামাজিক দুরত্ব বজায় রেখে পরিচালনা করতে বলা হয়েছে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষনা দেয়া হয়েছে গণ বিজ্ঞপ্তিতে।

লালমনিরহাট জেলা প্রশাসক মো আবু জাফর বলেন, জনস্বার্থে আজ সকাল থেকে পরবর্তী ঘোষনা না দেয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। সামাজিক দুরত্ব বজায় ও স্বাস্থ্যবিধি মেনে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরাধে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম